advertisement
advertisement

একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
একজন বাংলাদেশির শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ নিয়ে বিরল চিকিৎসাগত অনুসন্ধান

পেটের এক্স–রেতে সন্দেহজনক গ্যাস (সাদা তির) ও বাইম মাছের অস্তিত্ব দেখা যাচ্ছে (লাল তির)

advertisement

মানুষের শরীরে জীবন্ত প্রাণী প্রবেশ করার ঘটনা অত্যন্ত বিরল ও বিপজ্জনক হতে পারে। ২০২৪ সালে বাংলাদেশের এক ৫৫ বছর বয়স্ক জেলের পেটে প্রচণ্ড ব্যথা এবং মারাত্মক সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা আন্তর্জাতিক চিকিৎসা মহলে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি ইন্টারন্যাশনাল জার্নাল অব সার্জারি কেস রিপোর্টস জার্নালে প্রকাশিত হয়েছে এই অদ্ভুত ও বিরল ঘটনার বিবরণ।জার্নালে বলা হয়েছে, মাছ ধরার সময় ওই ব্যক্তির পায়ুপথ দিয়ে একটি জীবন্ত বাইম মাছ তাঁর শরীরের ভেতরে প্রবেশ করে। লজ্জার কারণে বিষয়টি তিনি গোপন রাখেন। মাছটি নিজে থেকেই বের হয়ে যাবে বলে তিনি আশা করেছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

বাংলাদেশ ও নেপালের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল টিম দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে পারেন পরিস্থিতি অত্যন্ত গুরুতর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর