advertisement
advertisement

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

নিষ্ক্রিয় করতে মাটিতে গর্ত করে রাখা হয়েছে ককটেল। আজ শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায়

advertisement

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে রাখা একটি বস্তা থেকে ১০টি ককটেল ও বস্তার পাশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধারের পর বিকেলে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয় (২২)।

তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।ককটেল নিস্ক্রিয় করছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। আজ শনিবার বিকেল গাজীপুর মহানগরীর টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায়স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে গুটিয়ার আন্ধারুল এলাকায় নূর নবীর বাড়ির সামনে একটি বস্তায় ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করে।বস্তায় রাখা ছিল ককটেলগুলো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর