advertisement
advertisement

মুঠোফোন সেবার মান বাড়ানোর অপেক্ষা কি দীর্ঘ হচ্ছে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
মুঠোফোন সেবার মান বাড়ানোর 
অপেক্ষা কি দীর্ঘ হচ্ছে

advertisement

গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় মুঠোফোনের নেটওয়ার্ক সেবার মান বাড়াতে কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ গুরুত্বপূর্ণ। এ জন্য ‘ই-জিএসএম’ ব্যান্ডের স্পেকট্রাম বরাদ্দের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল অপারেটর রবি ও বাংলালিংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসি এই তরঙ্গ নিলামের সিদ্ধান্ত নিলেও এখন বেঁকে বসেছে বাংলালিংক।

টেলিযোগাযোগ নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিলামের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে অপারেটরটি। অন্যদিকে রবি বলছে, সেবার মান বাড়াতে এখনই নিলাম হওয়া উচিত। মুঠোফোনের সংকেত বা সিগন্যাল চলাচল করে বেতার তরঙ্গের মাধ্যমে। একে অনেকটা টর্চলাইটের আলোর সঙ্গে তুলনা করা যায়। কিছু টর্চের আলো যেমন দূরে যায়, কিছু টর্চের আলো আবার কাছেই ছড়িয়ে পড়ে।

মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।বর্তমানে অপারেটররা যেসব তরঙ্গ ব্যবহার করে, তা দ্রুতগতির ইন্টারনেট দিতে সক্ষম হলেও দেয়াল, ছাদ বা অন্যান্য বাধা সহজে ভেদ করতে পারে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর