advertisement
advertisement

স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

advertisement
স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

ধরলা পোস্ট :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা গেছে, দুপুরে দুধ পান করার পরপরই কয়েকজন শিক্ষার্থীর মাথা ঘোরা, পেটব্যথা, খিঁচুনি ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত সেখানে ১৯ শিক্ষার্থী ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তাদের সবার অবস্থা স্থিতিশীল।
বিদ্যালয় সূত্র জানায়, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সোমবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে প্যাকেটজাত দুধ বিতরণ করা হচ্ছিল। এ সময় শিক্ষকেরা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ‘আরডি’ ব্র্যান্ডের কয়েকটি প্যাকেটে ফুটো এবং ভেতরে দুধ জমাটবাঁধা অবস্থায় দেখতে পান।
বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক ও স্কুল ফিডিং কর্মসূচির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানানো হয়। শিক্ষকেরা নষ্ট প্যাকেটের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই কর্মকর্তাকে পাঠান। পরে মনোয়ার হোসেন বিদ্যালয়ে এসে দুধ পরীক্ষা করেন এবং নিজে পান করে দুধে কোনো সমস্যা নেই বলে জানান। তার আশ্বাসের পর শিক্ষার্থীদের দুধ পান করতে বলা হয়।
শিক্ষকদের ভাষ্য, দুধ পান করার প্রায় পাঁচ মিনিটের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন জানায়, দুধ পান করার পর থেকেই তার মাথা ও পেটব্যথা শুরু হয়। শরীর দুর্বল হয়ে পড়ায় সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। পরে শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর