advertisement
advertisement

ভোটাভুটিতে সিদ্ধান্ত: কালো বাহুবন্ধনী পরে ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
ভোটাভুটিতে সিদ্ধান্ত: কালো বাহুবন্ধনী পরে ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড

ভোটাভুটির পর ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ খেলোয়াড়েরা

advertisement

গাজায় চলমান মানবিক সংকট ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের নেশনস লিগের ম্যাচ ঘিরে। স্কোয়াডের এক ফুটবলারের অনড় অবস্থান এবং অন্য সদস্যদের বয়কট ভাবনার পর শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে—ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড।আজ রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে উয়েফা নেশনস লিগের ম্যাচটি সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে মাঠে নামলেও ‘সংঘাতময় পরিস্থিতিতে প্রাণ হারানো সব মানুষের’ প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরে খেলবেন আইরিশ ফুটবলাররা।ঘটনার সূত্রপাত বোল্টন ওয়ান্ডারার্সের আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনুর অবস্থান ঘিরে। ২৪ বছর বয়সী এই ফুটবলার গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ‘নৃশংসতা’ আখ্যা দিয়ে ম্যাচটিতে অংশ নিতে অস্বীকৃতি জানান।

ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করে বাজুনু লেখেন, ‘নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে বড় বিষয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর