advertisement
advertisement

নওগাঁয় অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
নওগাঁয় অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ রোববার দুপুরে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল

advertisement

নওগাঁয় বাসচালক ও তাঁর সহকারীকে মারধরের প্রতিবাদে আজ রোববার সকাল সাতটা থেকে আন্তজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

এতে আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গতকাল শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত একটি অটোরিকশার চালকের সঙ্গে মহন্ত পরিবহন নামের একটি বাসের চালক ও তাঁর সহকারীর বাগ্‌বিতণ্ডা হয়।

এর জের ধরে গতকাল দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশার চালককেরা বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করেন।রফিকুল ইসলাম জানান, চালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর