চুরির ঘটনার পর চারটি স্টিলের আলমারির ড্রয়ার খোলা পাওয়া যায়। আজ রোববার সকালে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে
শরীয়তপুর জেলা পুলিশ লাইনসের পাশে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের পাঁচটি তালা ভেঙে তিনটি কক্ষে ঢুকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মুঠোফোন চুরি হয়েছে।গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে গতকাল শনিবার সন্ধ্যার কোনো এক সময় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় এ ঘটনা ঘটে।
কার্যালয়টির অবস্থান মাদারীপুর–শরীয়তপুর সড়কের পাশে জেলা পুলিশ লাইনসের কাছে একটি ভবনের তৃতীয় তলায়।জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তা–কর্মচারীরা কার্যালয় থেকে চলে যান। গতকাল সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার দাপ্তরিক কাজে কার্যালয়ে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
এ বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।এরপর কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও মালামাল যাচাই করে দেখা যায়, তিনটি কক্ষের পাঁচটি তালা ভাঙা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।