advertisement
advertisement

টোয়েফলে ১১০ পেয়েছেন সোহাইব, পড়ুন তাঁর পরামর্শ


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
টোয়েফলে ১১০ পেয়েছেন সোহাইব, পড়ুন তাঁর পরামর্শ

সোহাইব ইবনে মনজু

advertisement

টেস্ট অব ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে টোয়েফল। ইংরেজি ভাষা দক্ষতার এই পরীক্ষায় ১২০–এর মধ্যে ১১০ স্কোর করেছেন সোহাইব ইবনে মনজু। তিনি জার্মানির আরডব্লিউটিএইচ আখেন ইউনিভার্সিটির ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন। পড়ুন তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ।সোহাইব ইবনে মনজুবিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক শিক্ষার্থীকেই টোয়েফল পরীক্ষার মুখোমুখি হতে হয়। আমার নিজের টোয়েফল দেওয়ার অভিজ্ঞতা প্রায় দুই বছর আগের।

তখনকার ফরম্যাটে আমার স্কোর ছিল ১১০। লিসেনিংয়ে পেয়েছিলাম ৩০, রিডিংয়ে ৩০, স্পিকিংয়ে ২৩, আর রাইটিংয়ে ২৭। প্রস্তুতির সময় আমি মূলত টেস্টগ্লাইডারের (একটি এআইনির্ভর পরীক্ষা প্ল্যাটফর্ম) সাবস্ক্রিপশন নিয়ে বিভিন্ন অনুশীলন করেছি, নিয়মিত মক টেস্ট দিয়েছি।

তবে টোয়েফলে আমার সবচেয়ে বড় শিক্ষা হলো, এটি শুধু ইংরেজি জানার পরীক্ষা নয়; বরং সময়মতো নিজের ভাষাগত দক্ষতা ব্যবহার করার সক্ষমতা, দ্রুত তথ্য বোঝা এবং সঠিকভাবে নিজের ভাবনা প্রকাশ করার দক্ষতাও এখানে গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর