advertisement
advertisement

পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা দ্বিগুণ করে ১০ হাজারে নেওয়ার পরিকল্পনা


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা দ্বিগুণ করে ১০ হাজারে নেওয়ার পরিকল্পনা

আরএসএস লোগো

advertisement

পশ্চিমবঙ্গে সংগঠন মজবুত করার লক্ষ্যে তাদের শাখার সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করতে চলেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সেই লক্ষ্যপূরণে দুর্গাপূজার আগেই রাজ্যে ১০ হাজার শাখা গঠনের উদ্যোগ নিয়েছে সংঘ। এই তথ্য সম্প্রতি বিজেপিঘেঁষা সংবাদপত্র যুগশঙ্খ তাদের একটি সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে। আরএসএসের শাখা তাদের শক্তির একেবারে তলার দিকের মৌলিক ভিত্তি।

এখানে নানা ধরনের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা হয়, যেখান থেকে সংগঠনে কর্মী নিয়ে আসা হয়। একেবারে নতুন কেউ যদি আরএসএসের সঙ্গে যুক্ত হতে চান, তবে শাখার মাধ্যমেই তিনি তা করেন, অনেকটা কমিউনিস্ট পার্টির মতো।যুগশঙ্খ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিগত বিধানসভা নির্বাচনের আগে থেকেই পশ্চিমবঙ্গে কাঠামোগত বদলে পদক্ষেপ নেয় সংঘ। তাদের হিসাব বলছে, চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গে সংঘের প্রায় ৫ হাজার শাখা ছিল।

আগামী ১০ অক্টোবর; অর্থাৎ দুর্গাপূজার আগেই সেই সংখ্যা এবার দ্বিগুণ করে ১০ হাজারে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর