advertisement
advertisement

নদীর দখল-দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
নদীর দখল-দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কারখানার রাসায়নিক মিশ্রিত পদার্থে নদীর পানির রং বদলে গেছে। গতকাল দুপুরে রাজধানীর ডেমরাসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে

advertisement

ধলেশ্বরী নদীর তীরে চরকুন্দনিয়া গ্রাম। রাজধানী ঢাকা থেকে মহাসড়ক ধরে পদ্মা সেতুর দিকে যেতে পার হতে হয় বুড়িগঙ্গা সেতু। এরপর কাছাকাছি আরও দুটি সেতু পরপর: ধলেশ্বরী ১ ও ধলেশ্বরী ২। সেতু দুটির নিচ দিয়ে বয়ে চলেছে ধলেশ্বরী। ধলেশ্বরীর দুই শাখার মধ্যে চরে গড়ে ওঠা বেশ কয়েকটি গ্রামের একটি চরকুন্দনিয়া।ধলেশ্বরী আগের মতো নেই বলে মন্তব্য করেন চরকুন্দনিয়া গ্রামের বাসিন্দা দিলবর হোসেন। বয়স ষাটের ওপর।

এক ছেলে কুয়েত থাকেন, দুই ছেলে বাড়িতে মুরগির খামার দেখেন, দুই মেয়ের বিয়ে হয়েছে। সংসার চালানোর দায়িত্ব পুরোপুরি নিজের ওপর নেই। তবে মাঝেমধ্যে ধলেশ্বরীতে মাছ ধরতে যান। অগ্রহায়ণ মাসে নদীতে নিয়মিত মাছ ধরার প্রস্তুতি নিতে কিনেছেন নতুন নৌকা। দেখালেন, শ্রীনগর থেকে নতুন তিনটি টেঁটা (মাছ ধরার সরঞ্জাম) বানিয়ে এনেছেন। গত শুক্রবার সকালে নিজের উঠানে বসে এই প্রতিবেদককে ধলেশ্বরীর গল্প শোনান দিলবর হোসেন।

বলেন, ছোটবেলা থেকে ধলেশ্বরীতে নিয়মিত মাছ ধরতে গেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর