advertisement
advertisement

পুঁথি সংগ্রহ ছাড়াও আর কী করতেন আবদুল করিম সাহিত্যবিশারদ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
পুঁথি সংগ্রহ ছাড়াও আর কী করতেন আবদুল করিম সাহিত্যবিশারদ

আবদুল করিম সাহিত্যবিশারদ (১১ অক্টোবর ১৮৭১ - ৩০ সেপ্টেম্বর ১৯৫৩)

advertisement

চট্টগ্রামের পটিয়া সুচক্রদণ্ডী গ্রামের কীর্তিমান মুন্সী আবদুল করিম সাহিত্যবিশারদ। তিনি শুধু পুঁথি সংগ্রহ, সংরক্ষণ এবং সম্পাদনা ও গবেষণা করে বাংলা সাহিত্যে বিশালত্ব তৈরি করেননি, পাশাপাশি কর্মজীবনে নানা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।স্কুল থেকেই তিনি পুঁথির পাণ্ডুলিপি সংগ্রহ করতেন। জীবদ্দশায় আড়াই হাজারের বেশি পুঁথি সংগ্রহ করেছেন।

তাঁর সংগৃহীত মধ্যযুগের মুসলমান কবিদের রচিত ৬০০ পুঁথির পাণ্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে এবং হিন্দু কবিদের রচিত সাড়ে ৪০০ পুঁথির পাণ্ডুলিপি রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামকে দেওয়া হয়েছে।আবদুল করিম কলেজ ত্যাগের পর কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলে কিছুদিন শিক্ষকতা করেন। পরে যোগ দেন সীতাকুণ্ড ইংরেজি স্কুলের অস্থায়ী প্রধান শিক্ষক হিসেবে। স্কুলের চাকরিতে প্রয়োজনীয় অর্থ জুটত না।

বাড়তি উপার্জনের জন্য বছর দুয়েক পরে তিনি চট্টগ্রামে প্রথম সাবজজ আদালতে ‘অ্যাপ্রেনটিস’ পদে কাজ শুরু করেন।১৮৯৭ খ্রিষ্টাব্দে তিনি পটিয়া দ্বিতীয় মুন্সেফ আদালতে বদলি হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর