advertisement
advertisement

মেসিকে ছাড়া আর্জেন্টিনা কীভাবে খেলবে জানালেন স্কালোনি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
মেসিকে ছাড়া আর্জেন্টিনা কীভাবে খেলবে জানালেন স্কালোনি

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

advertisement

আর্জেন্টাইন ফুটবলে লিওনেল মেসির অবসর ঘোষণা পরবর্তী সময়ে প্রথম ম্যাচ। সেখানে ৪–০ গোলের বড় জয়। বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম মাঠে নেমেই এমন জয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির খুশিই হওয়ার কথা। বিশেষ করে মেসির অনুপস্থিতিতে খেলোয়াড়রা যেভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন তাতে সন্তুষ্ট স্কালোনি।মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে চিরাচরিত ঢংয়ে খেলানোর চ্যালেঞ্জ ছিল স্কালোনির সামনে।

নিকো পাজ, এজেকুয়েল পালাসিওসরা কিংবদন্তির অভাব বুঝতেই দেননি। অবশ্য প্রতিপক্ষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৭তম বলিভিয়া হওয়ায় এই প্রীতি ম্যাচে লাওতারো মার্তিনেজদের চ্যালেঞ্জও খুব একটা টের পাওয়ার কথা নয়। কিন্তু পাজ–মার্তিনেজরা যেভাবে খেলেছেন তাতে সংবাদ সম্মেলনে সন্তুষ্টি ঝরে পড়ল স্কালোনির কণ্ঠে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর খেলোয়াড়দের সঙ্গে পুনর্মিলনীতে কী কথা হয়েছিল, সেসব নিয়েও কথা বলেন এই কোচ।মেসি পরবর্তী সময়ে খেলা নিয়ে স্কালোনি সবার আগে বলেছেন, রোজারিও কিংবদন্তির ‘বিকল্প নেই।’ তাঁকে ছাড়ার খেলার চ্যালেঞ্জটা কোচ ব্যাখ্যা করলেন এভাবে, ‘একই কৌশল বজায় রেখে, বল দেওয়া-নেওয়া ও নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার একটা উপায় আমরা ঠিকই বের করব... এটাই আমাদের পরিচিতি, যা দলে কে আছে বা কে নেই, তার চেয়ে অনেক বড়।’স্কালোনি এরপর বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হলো একই পদ্ধতিতে খেলা চালিয়ে যাওয়া এবং নতুন যাঁরা দলে আসবেন, তাঁরা যেন বুঝতে পারেন আমরা এভা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর