advertisement
advertisement

‘কত বছর ধইরা এনে আইতাছি, এখন দেখলে কষ্ট লাগে’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
‘কত বছর ধইরা এনে আইতাছি, এখন দেখলে কষ্ট লাগে’

ফারজানা আক্তারের কোলে টিকা দিতে নিয়ে আসা ১৩ দিন বয়সী মেয়ে। পাশে নাতিকে নিয়ে দাঁড়িয়ে ফারজানার মা ফেরদৌসী। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, মিরপুর-১, ৩০ সেপ্টেম্বর

advertisement

মায়ের কোলে ১৩ দিন বয়সী আফরিন। পাশে দাঁড়িয়ে নানি ফেরদৌসী বেগম। নাতনির মুখের দিকে তাকিয়ে কখনো মুচকি হাসছেন, আবার মেয়েকে বলছেন, ‘বাবুকে ভালো করে ধরো।’ এই দৃশ্যের সঙ্গে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের ফেরদৌসীর সম্পর্ক যেন মিশে আছে চার প্রজন্মের গল্পে। ফেরদৌসীর মা এখানে গর্ভকালীন সেবা নিয়েছেন। এরপর নিজের সন্তান জন্মের সময় তিনিও এসেছেন। মেয়ে ফারজানার গর্ভকালীন ও প্রসূতি-পরবর্তী সেবার জন্যও এসেছেন এই কেন্দ্রে।

আর গতকাল বুধবার দুপুরে সেই মেয়ের ১৩ দিনের সন্তানকে কোলে নিয়ে এসেছেন টিকা দিতে। এবার রাড্ডায় এসে চেনা জায়গাটিই যেন অচেনা লাগছিল ফেরদৌসীর। যে ভবনে একসময় তিনি নিজে সেবা নিয়েছেন, মেয়েকে নিয়ে এসেছেন, সেই ভবন এখন ভাঙা। চারপাশে ধ্বংসস্তূপ। তবু সেখানেই নাতনিকে দেওয়া হলো টিকা। ভাঙা স্বাস্থ্যকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ফেরদৌসী বলছিলেন, ‘অনেক বছর ধইরা এই জায়গার সঙ্গে সম্পর্ক। সব ভেঙেচুরে ফেলা হয়েছে।

দেখলে খুব কষ্ট লাগে।’চার প্রজন্মের সম্পর্কমিরপুর-১ নম্বরের উত্তর বিশিল এলাকায় থাকেন ফেরদৌসী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর