advertisement
advertisement

সৌরজগতের বাইরে মানুষের বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়ার সম্ভাবনা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
সৌরজগতের বাইরে মানুষের বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়ার সম্ভাবনা

মহাকাশে মানুষের বাসযোগ্য গ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে

advertisement

দীর্ঘদিন ধরেই সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধান করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে উষ্ণ নক্ষত্র। ‘এইচডি ১৫৬২৯৫’ নামের এই নক্ষত্রের চারপাশে মানুষের বাসযোগ্য গ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণা ফলাফলে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী লোগান জি উইলসনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।বিজ্ঞানীদের তথ্যমতে, এইচডি ১৫৬২৯৫ নামের নক্ষত্রটি মূলত বিশাল এ–টাইপ নক্ষত্র। এ ধরনের নক্ষত্রের আলো নীলচে–সাদা রঙের হয়ে থাকে। শুধু তা–ই নয়, এগুলোর আকার ও ভর সূর্যের প্রায় দ্বিগুণ।

নতুন সন্ধান পাওয়া নক্ষত্রটি সূর্য থেকে প্রায় ৯ গুণ বেশি উজ্জ্বল এবং এর তাপমাত্রা প্রায় ৭ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর