advertisement
advertisement

১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার ঘোষণা দিল আহসান মনসুরের এম ক্যাপিটাল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার ঘোষণা 
দিল আহসান মনসুরের এম ক্যাপিটাল

এম ক্যাপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও এম ক্যাপিটালের চেয়ারম্যান আহসান এইচ মনসুর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে

advertisement

প্রবাসী বাংলাদেশিদের পুঁজি দেশের উন্নয়নে কাজে লাগাতে ১০০ কোটি বা ১ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৬ সেপ্টেম্বর ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে এক বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এম ক্যাপিটাল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

এম ক্যাপিটালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের মেধা ও আধুনিক প্রযুক্তিকে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে প্রবাসীদের প্রযুক্তি, দক্ষতা ও উৎপাদনশীলতার বিভিন্ন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।আশিক চৌধুরী দেশের অর্থনীতিতে চলমান পরিবর্তন ও সংস্কারের কথা তুলে ধরে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে ব্যবসার বাস্তব পরিবেশ নিজ চোখে দেখার আহ্বান জানান।এম ক্যাপিটালের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর জানান, প্রবাসীদের পাঠানো অর্থকে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের লক্ষ্যে ১০০ কোটি ডলারের কাঠামোর আওতায় তিনটি বিশেষায়িত তহবিল গঠন করা হব...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর