advertisement
advertisement

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: জড়িতদের মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতারাও আছেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: জড়িতদের মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতারাও আছেন

মিরপুরে রাড্ডা সেন্টারে গুঁড়িয়ে দেওয়া অবকাঠামো

advertisement

রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সদ্য বহিষ্কৃত নেতা-কর্মীরাও রয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রগুলোর দাবি, বহিষ্কৃত ব্যক্তিদের বাইরেও দলটির স্থানীয় কয়েকজন সাবেক নেতা-কর্মীরও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পুলিশ বলছে, হামলার নির্দেশদাতাদের শনাক্ত করা হয়েছে।

তবে তাঁদের এখনো গ্রেপ্তার করা যায়নি।গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় শুরু থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় অনেক নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ ওঠে। তাঁদের অনেকে সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ঘটনার এক সপ্তাহের মাথায় গতকাল তিনি পদত্যাগ করেন।

এর আগের দিন বুধবার রাতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর