advertisement
advertisement

ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক এক নাম—পর্ব দ্বিতীয়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক এক নাম—পর্ব দ্বিতীয়

advertisement

প্রথম পর্বের শেষে উল্লিখিত হয়েছিল যে ওসমান গাজীর মৃত্যুর পর ওসমানীয় সাম্রাজ্যের সিংহাসনের দাবিদার হিসেবে ওরহানের প্রতিদ্বন্দ্বী হন তাঁর ভাই আলাউদ্দিন বে। আলাউদ্দিনের মা ছিলেন ওসমান গাজীর দ্বিতীয় স্ত্রী বালা হাতুন। আলাউদ্দিন ছোটবেলা থেকে জ্ঞান আরোহণ করতে ছিলেন বেশ আগ্রহী। কিছু সূত্র বলে, তিনি কোনিয়াতে লেখাপড়া করেছিলেন।

দ্বীনি শিক্ষার পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার জ্ঞানও অর্জন করেছিলেন। তা ছাড়া তিনি তাঁর জীবনের বেশ কিছু সময় তাঁর নানা ১৩ শতাব্দীর বিখ্যাত দরবেশ শাইখ এদেবালির সঙ্গে কাটিয়েছিলেন। এ জন্য সুফি-দরবেশদের সঙ্গে আলাউদ্দিনের সুসম্পর্ক ছিল এবং তাঁদের সাহচর্যে তিনি বেশ ধার্মিক হয়ে ওঠেন। এভাবে তিনি ধীরে ধীরে একজন আলেম হয়ে ওঠেন।

ওসমানীয় সাম্রাজ্যে শিশু-কিশোরদের শিক্ষার ব্যাপারে বেশ বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর