advertisement
advertisement

আন্তর্জাতিক কফি দিবস আজ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
আন্তর্জাতিক কফি দিবস আজ

advertisement

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘কফি উদ্‌যাপন, প্রতি কাপ কফির নেপথ্য কারিগরদের শ্রদ্ধা’। কফি চাষ ও এর প্রক্রিয়াজাতকরণে যাঁরা বিশেষভাবে অবদান রাখছেন, তাঁদের সম্মান জানিয়ে এই দিবসে স্মরণ করা হচ্ছে।একসময় দেশে কফি পানের সুযোগ মূলত অভিজাত ক্যাফে ও ড্রয়িংরুমের শৌখিনতায় সীমাবদ্ধ ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে কফি–সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে।

কফি এখন আর শুধু বিলাসী পানীয় নয়; বাসা, অফিস, ক্যাম্পাস ও ভ্রমণের অন্যতম অনুষঙ্গ।বিশেষ করে জেন–জি ও জেন আলফা প্রজন্মের তরুণেরা চায়ের বিকল্প হিসেবে কফিকেই দৈনন্দিন প্রধান পানীয় বানাচ্ছেন। নগরায়ণ, বৈশ্বিক জীবনযাত্রা এবং রাতে পড়াশোনা বা ফ্রিল্যান্সিংয়ে জেগে থাকার অভ্যাসে কফি তরুণদের জরুরি অনুষঙ্গ হয়ে উঠছে।কফি শপ ও বিন কফির বাজার বিস্তৃত হলেও দেশে এখনো ইনস্ট্যান্ট কফির দাপটই প্রধান।

আলাদা যন্ত্রপাতি ছাড়া সহজে প্রস্তুত করা যায় বলে সাধারণ গ্রাহকদের বাসা ও অফিসে এটিই প্রথম পছন্দ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর