advertisement
advertisement

প্রবীণদের যত্নে ওষুধের বাইরেও যে বিষয়গুলো মনে রাখা জরুরি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
প্রবীণদের যত্নে ওষুধের বাইরেও যে বিষয়গুলো মনে রাখা জরুরি

বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন, শিশুদের সঙ্গে সময় কাটালে প্রবীণদের মন ভালো থাকে

advertisement

প্রবীণদের সুরক্ষা, বার্ধক্যজনিত সমস্যা এবং অধিকার নিশ্চিত করতে ১৯৯১ সাল থেকে ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালন করে জাতিসংঘ। বাংলাদেশ সরকার এ বছর প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ঠিক করেছে, ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।গড় আয়ু বাড়ার ফলে দেশের প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বেড়েছে। আর বেশির ভাগ বয়স্ক মানুষ গ্রামাঞ্চলে বাস করেন। সেখানে স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক পরিষেবা এবং কাজের সুযোগ কম।

তাই বয়স্কদের পর্যাপ্ত যত্ন এবং সহায়তা দেওয়ার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে যুক্ত হচ্ছে একাকী (সিঙ্গল) প্রবীণদের সংখ্যা।একটি গবেষণার তথ্য বলছে, বাংলাদেশে ৯৫ শতাংশ বয়স্ক ব্যক্তির বেশির ভাগই একাধিক স্বাস্থ্য জটিলতায় ভোগেন, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। অনেকে স্বাস্থ্যসেবা পেলেও একাকিত্বে ভুগে মারা যান।

সব দিক দিয়েই তাই দেশের প্রবীণদের নিয়ে বিশেষভাবে ভাবা জরুরি হয়ে পড়েছে।দেশে প্রবীণদের সংখ্যা নানা কারণে দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা বাড়ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর