advertisement
advertisement

প্রবীণদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক সমাজ জরুরি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
প্রবীণদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক সমাজ জরুরি

advertisement

প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। ১৯৯০ থেকে শুরু এ দিবসটির উদ্দেশ্য জনসংখ্যার বার্ধক্যজনিত সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রবীণদের মর্যাদা, অধিকার, স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত ও উন্নীত করা।

বাংলাদেশেও দিবসটি শুধু প্রবীণদের প্রতি সম্মান জানানোর দিন নয়; বরং দ্রুত পরিবর্তনশীল জনমিতিক কাঠামোর প্রেক্ষাপটে দীর্ঘায়ু, সুস্থ বার্ধক্য, সামাজিক নিরাপত্তা ও আন্তঃপ্রজন্মীয় সংহতি নিয়ে নতুনভাবে ভাবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। লক্ষ্যনীয় যে, পৃথিবীর ৮ম জনবহুল বাংলাদেশে দ্রুত বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে।

গত দুই দশকে বাংলাদেশে ষাটের ঊর্ধ্বে জনসংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ– ২০০১ সালে আদমশুমারির তথ্যানুযায়ী ৭০ লক্ষ ৭৩ হাজার থেকে ২০২২-এর জনশুমারীতে তা বেড়ে পৌঁছেছে ১ কোটি ৫৩ লক্ষাধিকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর