advertisement
advertisement

৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ প্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
৪৯তম বিসিএসের গেজেট থেকে ৫৭ প্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

ডাকসুর মিছিলটি কলাভবন ও মধুর ক্যানটিন ঘুরে ডাকসু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ অক্টোবর

advertisement

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে ৫৭ জন প্রার্থীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বাদ পড়া প্রার্থীদের ১২ অক্টোবরের মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসুর নেতারা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি শুরু হয়। সেখান থেকে ডাকসুর নেতারা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি কলাভবন ও মধুর ক্যানটিন ঘুরে ডাকসু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ডাকসুর নেতারা চাকরিতে দলীয়করণ ও ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি জানান।

একই সঙ্গে ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের ১২ অক্টোবরের মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তাঁরা।ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, বিএনপি সরকার মেধাকে ধ্বংস করে দলীয়করণের মাধ্যমে তরুণ প্রজন্মের পেটে লাথি মারতে চায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর