advertisement
advertisement

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার নিয়মে বড় পরিবর্তন, চাপে বাংলাদেশি শিক্ষার্থীরাও


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার নিয়মে বড় পরিবর্তন, চাপে বাংলাদেশি শিক্ষার্থীরাও

নতুন নিয়মে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেকেই অনিশ্চয়তায় পড়েছেন

advertisement

অস্ট্রেলিয়ায় অস্থায়ী ভিসায় থাকা বিদেশিরা দেশটির ভেতর থেকে আর শিক্ষার্থী ভিসার আবেদন করতে পারবেন না। আজ শুক্রবার থেকে দেশটিতে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। এক ভিসা থেকে আরেক ভিসায় পরিবর্তন করে অস্ট্রেলিয়ায় অবস্থানের মেয়াদ বাড়ানোর প্রবণতা (ভিসা হপিং) ঠেকাতে অভিবাসন আইনে নতুন এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরাও চাপে পড়েছেন।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট কিছু অস্থায়ী ভিসায় অস্ট্রেলিয়ায় অবস্থানরত ব্যক্তিদের শিক্ষার্থী ভিসায় যেতে হলে দেশটির বাইরে গিয়ে আবেদন করতে হবে। দেশটির ভেতর থেকে এ ধরনের আবেদন আর গ্রহণ করা হবে না। শিক্ষার্থী ভিসায় নির্ভরশীল পরিবারের সদস্য যুক্ত করার ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। মূল শিক্ষার্থী ভিসা অনুমোদনের পর নতুন করে কোনো পরিবারের সদস্যকে সেই ভিসায় যুক্ত করা যাবে না।তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে।

একই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান মূল কোর্স শেষ করতে সর্বোচ্চ আরও ১২ মাস প্রয়োজন হলে অস্ট্রেলিয়ায় থেকেই আবেদন করা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর