মো. ইসমাইল হোসেনকে আটকের খবরে থানার সামনে যুবদলের নেতা–কর্মীরা। গতকাল রাতে
চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার সামনেই এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ওই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি পদে ছিলেন। মারধরের ঘটনায় রাতে তাঁকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁকে বিএনপি নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মারধরে শিকার পুলিশ সদস্যর নাম মো. শফিক।
তিনি থানার গাড়িচালক পদে কর্মরত। মারধরের পর তিনি গতকাল রাতে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে একটি প্রাইভেট কার নিয়ে সীতাকুণ্ড থানা এলাকায় গিয়েছিলেন মো. ইসমাইল। তাঁর সঙ্গে স্থানীয় যুবদলের আরও কয়েকজন নেতা-কর্মী ছিলেন। ইসমাইল তাঁর প্রাইভেট কারটি থানার ফটকের সামনে পার্ক করেন। এরপর তিনি সেখান থেকে চলে যান।
পরে প্রায় এক ঘণ্টা পর সেখানে ফেরেন।ইসমাইল ফেরার পর থানার ফটকের সামনে কেন গাড়ি পার্ক করা হয়েছে, তা জানতে চান থানার গাড়িচালক কনস্টেবল মো. শফিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।