advertisement
advertisement

এক মিনিটের মধ্যে ৫ লাখ টাকা উধাও, রেস্তোরাঁর ক্যাশিয়ারসহ চারজন থানায়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
এক মিনিটের মধ্যে ৫ লাখ টাকা উধাও, রেস্তোরাঁর ক্যাশিয়ারসহ চারজন থানায়

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পরিষদের সামনের এই রেস্তোরাঁ থেকে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকার একটি ব্যাগ হারিয়ে গেছে

advertisement

জয়পুরহাটের আক্কেলপুরে রেস্তোরাঁয় নাশতা করতে গিয়ে এক ধান ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা–ভর্তি একটি ব্যাগ হারিয়ে গেছে। তাঁর দাবি, নাশতা করে পাশের চায়ের দোকানে যাওয়ার এক মিনিটের মধ্যে টাকার ব্যাগটি হোটেল থেকে উধাও হয়ে যায়। এ ঘটনায় রেস্তোরাঁর ক্যাশিয়ারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।আজ শুক্রবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদের সামনে এস এম হোটেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. লিটন হোসেন।

বাড়ি বগুড়ার শেরপুরে। তিনি ট্রাকে করে নওগাঁর ধামইরহাটে ধান কিনতে যাচ্ছিলেন। পথে আক্কেলপুরে ট্রাক থামিয়ে চালক আলম হোসেনের সঙ্গে রেস্তোরাঁয় নাশতা করতে নামেন। তাঁর সঙ্গে ধান কেনার পাঁচ লাখ টাকা ছিল।‎লিটন হোসেন বলেন, নাশতা করার সময় টাকার ব্যাগটি পাশের একটি চেয়ারে রেখেছিলেন। নাশতা শেষে হাত ধুয়ে হোটেলের ক্যাশিয়ারকে বিল দিয়ে পাশের দোকানে চা খেতে যান।

এরপরই ব্যাগের কথা মনে পড়লে দ্রুত রেস্তোরাঁয় ফিরে এসে দেখেন, চেয়ারে রাখা ব্যাগটি নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর