advertisement
advertisement

এবার স্যুট পরে ইতালির মুখোমুখি জিদান, সেই ‘ঢুস’ নিয়ে অনুশোচনা নেই


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
এবার স্যুট পরে ইতালির মুখোমুখি জিদান, সেই ‘ঢুস’ নিয়ে অনুশোচনা নেই

২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে ঢুস মারেন জিদান

advertisement

বার্লিনে ২০ বছর আগের সেই বিশ্বকাপ ফাইনাল কারও কারও নিশ্চয়ই মনে আছে? টাইব্রেকারে ফ্রান্সের বিপক্ষে জিতেছিল ইতালি। কিন্তু তার আগেই একটি ঘটনা ছাপিয়ে গিয়েছিল ফাইনালের ফলকে।অতিরিক্ত সময়ের খেলায় ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি কিছু একটা বলেছিলেন জিনেদিন জিদানকে। ফরাসি কিংবদন্তির তা সহ্য হয়নি। মাথা দিয়ে ঢুস মেরে মাতেরাজ্জিকে ফেলে দেওয়ার শাস্তি হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জিদান।

বিশ্বকাপ ট্রফি এক পাশে রেখে নিচু মাথায় জিদানের মাঠ ছাড়ার সেই দৃশ্য বিশ্বকাপ ইতিহাসেই অন্যতম বিষাদময় মুহূর্তগুলোর একটি।দুই দশক পর সেই ঘটনাটি আবারও আলোচনায় উঠে আসায় কারণ নেশনস লিগে ফ্রান্স-ইতালি ম্যাচ। সেন্ট ডেনিসে স্বাগতিক হয়ে আজ রাতে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেদের কোচ এখন জিদান। গত জুলাইয়ে ফ্রান্স কোচের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে এটাই ’৯৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তির প্রথম ম্যাচ।

২০ বছর আগে জার্সি পরে ইতালির মুখোমুখি হলেও এবার হয়তো স্যুট পরা জিদানকে ডাগআউটে দেখা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর