advertisement
advertisement

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

গাজীপুর নগরীর ডেগেরচালা মেট্রিক্স সোয়েটার কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নয়টি ইউনিট। শনিবার বিকেল সাড়ে তিনটায়

advertisement

গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় সোয়েটারের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।মেট্রিক্স নামে সোয়েটার কারখানাটি নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত। কারখানাটি আটতলা ভবনের।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বেলা তিনটার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট এসে যোগ দেয়।ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, কারখানার শতাধিক শ্রমিককে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বিকেল পৌনে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর