ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড বিরাট কোহলি
২৪৮১ দিন পর...।ওয়ানডেতে প্রথম বলে আউট হওয়ার স্মৃতি এত দিনে ভুলেই যাওয়ার কথা বিরাট কোহলির। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে তাঁকে রোস্টন চেজের ক্যাচ বানিয়েছিলেন কাইরন পোলার্ড। এরপর টানা ৬ বছরে কোহলি আর প্রথম বলে আউট হননি।আজ নিউ চণ্ডীগড়ে তাঁকে ভুলে যাওয়া সেই তেতো স্বাদ দিয়েছেন জেইডেন সিলস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের তৃতীয় ওভারে নিজের প্রথম বলেই বোল্ড হয়েছেন কোহলি।১৯ শূন্য, কোহলির ওপরে শুধু টেন্ডুলকারআজকের গোল্ডেন ডাকটি ওয়ানডেতে কোহলির ১৯তম শূন্য। ৩১৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৯ বার কোনো রান না করেই ফিরেছেন ভারতের তারকা ব্যাটসম্যান। ভারতীয়দের মধ্যে তাঁর চেয়ে বেশি ডাক আছে শুধু শচীন টেন্ডুলকারের—৪৬৩ ওয়ানডেতে ২০ বার।
জাভাগাল শ্রীনাথও ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন ১৯টি ডাক নিয়ে।বিশ্ব ক্রিকেটে অবশ্য কোহলির ১৯ ডাক শীর্ষের কাছাকাছিও নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।