ফুলবাড়ীতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের সঙ্গে কওমি ওলামা পরিষদের সৌজন্য সাক্ষাৎ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
ফুলবাড়ীতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের সঙ্গে কওমি ওলামা পরিষদের সৌজন্য সাক্ষাৎ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান মুকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কওমি ওলামা পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে কওমি ওলামা পরিষদের নেতৃবৃন্দ আব্দুল মান্নান মুকুলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাসহ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে কওমি ওলামা পরিষদের নেতৃবৃন্দ আব্দুল মান্নান মুকুলের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।