advertisement
advertisement

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদে কুড়িগ্রামের মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদে কুড়িগ্রামের মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী

ছবি-সংগৃহীত

advertisement
নুরনবী সরকার, কুড়িগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের নতুন কেন্দ্রীয় পরিষদ ও কেন্দ্রীয় জাতীয় পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে জাতীয় পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কুড়িগ্রাম জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপিকে সভাপতি এবং মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি জেনারেল করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করা হয়। একই সঙ্গে সারা দেশের বাছাইকৃত সদস্যদের নিয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও জাতীয় পরিষদ গঠন করা হয়।

জানা গেছে, রংপুর বিভাগের চারজনকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ও রংপুরের মাওলানা ফখরুল ইসলাম হাদী জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া নীলফামারীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান ও দিনাজপুরের মাওলানা মাহফুজুর রহমান কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাছড়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি তিনি ইসলামিক বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০১৭ সালে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় কুড়িগ্রামের বিভিন্ন মহলের পক্ষ থেকে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর