advertisement
advertisement

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, রংপুরে চিকিৎসাধীন আহত ২ ভারতীয়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, রংপুরে চিকিৎসাধীন আহত ২ ভারতীয়

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, রংপুরে চিকিৎসাধীন আহত ২ ভারতীয়

advertisement

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গরু চোরাচালানের সময় বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচর জেলার সুখচর থানার বড়বালু এলাকার বাসিন্দা আবদুল আলীম এবং ইসমাইল হোসেন। জানা গেছে, গত রবিবার (৪ অক্টোবর) মধ্যরাতে বিএসএফ তাদের গুলি করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। পরবর্তীতে তাদের বাংলাদেশি সহযোগীরা উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে, যার মধ্যে আবদুল আলীমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করবে। অন্যদিকে, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক জানিয়েছেন, সীমান্তে এ ধরনের কোনো গুলির ঘটনার তথ্য তার জানা নেই।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর