কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৫ কিলোওয়াটের রুফটপ সোলার স্থাপন কুড়িগ্রাম প্রতিনিধি: নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৪৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থাটি চালুর মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারিত হলো। উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, রুফটপ সোলার প্যানেল স্থাপনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত এ সৌরবিদ্যুৎ প্রকল্পকে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে কুড়িগ্রামের একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
ছবি-সংগৃহীত
ধরলা পোস্ট প্রতিবেদক:
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৪৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থাটি চালুর মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারিত হলো। উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, রুফটপ সোলার প্যানেল স্থাপনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত এ সৌরবিদ্যুৎ প্রকল্পকে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে কুড়িগ্রামের একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।