৪৬ বছর বয়সে আবারও ফুটবলে ফিরছেন রোনালদিনহো
ইতালিয়ান ক্লাব রাভেন্নার হয়ে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর ঘরের মাঠ বেনেল্লি স্টেডিয়ামে ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়ে তার অভিষেক হতে পারে। সম্ভাব্য সূচি অনুযায়ী ওই দিন বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে ম্যাচটির চূড়ান্ত সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রোনালদিনহোর এই সম্ভাব্য অভিষেককে কেন্দ্র করে রাভেন্নার সমর্থকদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এদিকে, মাঠে নামার আগেই ভক্তদের জন্য দারুণ এক চমক নিয়ে এসেছে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান পাণিনি। তারা সংগ্রাহক ও ভক্তদের জন্য একটি বিশেষ এক্সক্লুসিভ প্যাক উন্মোচন করেছে, যেখানে রাভেন্নার ঐতিহ্যবাহী হলুদ-লাল জার্সিতে রোনালদিনহোর ছবি সংবলিত দুটি বিশেষ কার্ড রাখা হয়েছে।
ফলে অভিষেকের আগেই সমর্থকদের সংগ্রহে জায়গা করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এখন কেবল বেনেল্লি স্টেডিয়ামে রাভেন্নার অধ্যায়ে তার জাদুকরী ফুটবল শুরুর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।