advertisement
advertisement

'মৃত্যুর দিন পর্যন্ত বডিবিল্ডার হয়ে থাকতে চাই': কীভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন ১৯ বার শিরোপা জেতা ৯০ বছরের বডিবিল্ডার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
'মৃত্যুর দিন পর্যন্ত বডিবিল্ডার হয়ে থাকতে চাই': কীভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন ১৯ বার শিরোপা জেতা ৯০ বছরের বডিবিল্ডার

মসৃণ, রোদে পোড়া ত্বকের রং, সুঠাম বুকের পেশি এবং দুই বাহুজুড়ে দড়ির মতো স্পষ্ট শিরা-উপশিরা

advertisement

দ্য গার্ডিয়ান-এ তাঁকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি এখন টক অব দ্য ওয়ার্ল্ড। শতভাগ ন্যাচারালভাবে গঠিত শরীরের এই ৯০ বছর বয়স্ক বডিবিল্ডার এ পর্যন্ত ১৯ বার জাতীয় শিরোপা জিতেছেন। তাঁর দাবি, সামনে আরও শিরোপা জয়ের সুযোগ রয়েছে।প্রতিবেদনের চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো সকলকে অনুপ্রেরণা যোগাতে।দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্প বলছিলেন তশিসুকে কানাজাওয়া।

হঠাৎ থেমে গিয়ে অদ্ভুত এক প্রস্তাব দিলেন, ‘আমি কি এখন আমার পোশাকটা খুলে দেখাব?’কথা শেষ করেই কোমর পর্যন্ত পোশাক খুলে ফেললেন তিনি। দেখা গেল মসৃণ, রোদে পোড়া ত্বকের রং, সুঠাম বুকের পেশি এবং দুই বাহুজুড়ে দড়ির মতো স্পষ্ট শিরা-উপশিরা, যা আসলে অসংখ্য ঘণ্টা জিমে কাটানোর ফল।মসৃণ, রোদে পোড়া ত্বকের রং, সুঠাম বুকের পেশি এবং দুই বাহুজুড়ে দড়ির মতো স্পষ্ট শিরা-উপশিরাতবে কানাজাওয়ার শরীরকে আরও বিস্ময়কর করে তুলেছে অন্য একটি বিষয়।

গত মাসে, আরেকটি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার ঠিক এক দিন আগে ৯০তম জন্মদিন উদ্যাপন করেছেন এই বডিবিল্ডার।হিরোশিমায় নিজের জিমে বসে গ্রিন টি পান করার সময় কানাজাওয়ার চোখে যেন দুষ্টুমি ঝিলিক দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর