advertisement
advertisement

লিলি হুইপড শিয়া বডিওয়াশ পেল ‘বর্ষসেরা পণ্য’–এর স্বীকৃতি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
লিলি হুইপড শিয়া বডিওয়াশ পেল ‘বর্ষসেরা পণ্য’–এর স্বীকৃতি

advertisement

‘বর্ষসেরা পণ্য’–এর মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে গত সোমবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় রিমার্ক এইচবি লিমিটেড। লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননাও তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।

রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, লিলি বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী কেয়া পায়েল, লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।রিমার্ক এইচবি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, কোনো একক সূচকের ভিত্তিতে নয়, বরং বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সমন্বিত সুবিধা বিবেচনায় নিয়ে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরার স্বীকৃতি দেওয়া হয়।লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, ‘ভোক্তা কেন পণ্যটি কিনছেন, ব্যবহারের পর তাঁদের অভিজ্ঞতা কেমন, তাঁরা পুনরায় কিনছেন কি না এবং বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা কতটা—এসব বিষয়ও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’অভিনেত্রী কেয়া পায়েল জানান, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর।

অনেক ভোক্তার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘লিলি হুইপড শিয়া...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর