সম্পাদকীয়
সাইবার অপরাধ মোকাবিলা এবং অনলাইন পরিসরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইনের প্রয়োজন অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই আইনের ভাষা যদি অস্পষ্ট হয়, অপরাধের সংজ্ঞা যদি সুনির্দিষ্ট না থাকে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে মাত্রাতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়, তাহলে সেই আইন মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্বেগকে তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।বাংলাদেশে ডিজিটাল পরিসরসংক্রান্ত আইন নিয়ে অতীত অভিজ্ঞতা সুখকর নয়। ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তী সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা সাংবাদিক, লেখক, গবেষক, মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে।
মামলার ভয়, গ্রেপ্তার এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া মতপ্রকাশের ক্ষেত্রে একধরনের ভীতিকর পরিবেশ তৈরি করেছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।