advertisement
advertisement

ফুটপাত দখলমুক্ত অভিযান: লোকদেখানো তৎপরতা, নাকি সমস্যার সমাধান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
ফুটপাত দখলমুক্ত অভিযান: লোকদেখানো তৎপরতা, নাকি সমস্যার সমাধান

পুড়িয়ে দেওয়া গাড়ি

advertisement

রাজধানীর মিরপুর-১০ আইডিয়াল স্কুলের সামনে নিয়মিত হকার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার উদ্দেশ্যে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা এখন সংবাদ শিরোনাম।

আর কোনো ঘটনা যখন সংবাদ শিরোনাম হয়, তখন সেটি শুধু সংবাদে সীমাবদ্ধ থাকে না; চায়ের আড্ডা থেকে অফিসের টেবিল, রিকশার সিট থেকে রাস্তার পাশের দোকান—সবখানেই শুরু হয়ে যায় আলোচনা, বিশ্লেষণ ও তর্কবিতর্ক।কেউ বলবেন, ‘আগুন দিয়েছে ঠিকই করেছে।

গরিব মানুষের পেটে লাথি দিতে আসছে কেন?’ কেউ বলবেন, ‘ফুটপাত কি ব্যবসা করার জায়গা?’ আবার কেউ প্রশ্ন তুলবেন, ‘সারা দেশে এত চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাট চলছে—সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ফুটপাতের হকার উচ্ছেদেই এত তৎপরতা কেন?’ অন্যদিকে কেউ হয়তো বলবেন, ‘যে কারণই থাকুক, একজন ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ আবার কেউ বলবেন, ‘এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপকর্ম উৎসাহিত হতে পারে।’সবাই যার যার জায়গা থেকে কথা বলবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর