advertisement
advertisement

ইসরায়েলগামী উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টা নিয়ে এখন পর্যন্ত কী কী বললেন নেতানিয়াহু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
ইসরায়েলগামী উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টা নিয়ে এখন পর্যন্ত কী কী বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

advertisement

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত করার চেষ্টা ঠেকানোর ঘটনাকে ‘৯/১১-এর মতো বিপর্যয়’ এড়ানোর মতো ঘটনা বলে দাবি করেছেন ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা ছিল কি না, হামলাকারীর কোনো সহযোগী ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।গতকাল বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, উড়োজাহাজে থাকা প্রধান পাইলট হামলাকারী সহকারী পাইলটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তিনি একটি ‘৯/১১-এর বিপর্যয়’ ঠেকাতে সক্ষম হয়েছেন বলে মনে হচ্ছে।নেতানিয়াহু আরও বলেন, ‘এ ঘটনায় ভালো মানুষেরাই জিতেছে।’ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনা শুধু ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারত না, বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচলের ওপরও এর বড় প্রভাব পড়তে পারত।

এ ঘটনা নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন।হামলার পেছনে ইরানের কোনো ভূমিকা ছিল কি না, তা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর