কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা।
তেঁতুলিয়ার পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা, দূরে দার্জিলিংয়ের পাহাড়। এরপর বাংলাবান্ধার জিরো পয়েন্ট ও কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। ২৬ সেপ্টেম্বরের এক দিনের ভ্রমণে প্রকৃতির এমন রূপই দেখেছেন ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধুরা।ভোর পাঁচটা। ঠাকুরগাঁও শহর তখনো পুরোপুরি জেগে ওঠেনি। কিন্তু বন্ধুদের মধ্যে তখন ব্যস্ততা। গন্তব্য উত্তরের প্রবেশদ্বার তেঁতুলিয়া ও বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী এলাকা বাংলাবান্ধা।
একসঙ্গে পথচলা আর নতুন কিছু দেখার আনন্দ নিয়েই শুরু হলো যাত্রা।শহর পেরিয়ে গাড়ি যত এগোতে থাকে, বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। সকালের নির্মল বাতাস, সবুজ মাঠ আর গ্রামের শান্ত পরিবেশ। গাড়ির ভেতরে চলছিল গান, গল্প আর হাসি-আড্ডা। গন্তব্যের পাশাপাশি পথটুকুও যেন হয়ে উঠেছিল ভ্রমণের একটি অংশ।বাংলাবান্ধা সীমান্তে।তেঁতুলিয়ায় পৌঁছেই মিলল ভ্রমণের সবচেয়ে বড় চমক। সেদিন আকাশ ছিল একেবারে পরিষ্কার।
মেঘের আড়াল না থাকায় দূর দিগন্তে স্পষ্ট হয়ে উঠল হিমালয়ের তুষারশুভ্র শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।