advertisement
advertisement

আত্মহত্যায় প্ররোচনার মামলায় কি আপস করা যায়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
আত্মহত্যায় প্ররোচনার মামলায় কি আপস করা যায়

গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। ২১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায়

advertisement

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে ভুক্তভোগীর পরিবারের একটি আপসনামা আদালতে দাখিল করা হয়েছে গতকাল বুধবার।আপসনামায় মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ বলেছেন, আসামি গাজী নজরুল ও তাঁর (নজরুল) প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম জামিন পেলে কোনো আপত্তি নেই।গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে এ মামলা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা।

এখন প্রশ্ন উঠেছে, আত্মহত্যায় প্ররোচনার মতো ফৌজদারি অপরাধে বাদী ও আসামিপক্ষের মধ্যে এমন আপসনামা কি মামলার আইনি পরিণতি বদলে দিতে পারে? এ ধরনের মামলায় আদৌ আপস-মীমাংসার সুযোগ আছে কি?ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারফৌজদারি ও দেওয়ানি মামলা কী হত্যা, চুরি, ধর্ষণ, প্রতারণা, আত্মহত্যায় প্ররোচনা, বেআইনি সমাবেশের মতো অপরাধের অভিযোগে যেসব মামলা হয়, সেগুলো ফৌজদারি মামলা।

এসব মামলায় অভিযোগ প্রমাণিত হলে কারাদণ্ড, মৃত্যুদণ্ড ও জরিমানা হতে পারে।অন্যদিকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে অধিকার, সম্পত্তি, টাকাপয়সা বা চুক্তি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য যে মামলা হয়, তা দেওয়ানি মামলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর