advertisement
advertisement

বাংলাদেশে ৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্রের প্লাগ অ্যান্ড প্লে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশে ৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্রের প্লাগ অ্যান্ড প্লে

২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্লাগ অ্যান্ড প্লের প্রধান কার্যালয়ে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রতিষ্ঠানটির সঙ্গে বৈঠক করে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন

advertisement

বাংলাদেশে ৫০ কোটি মার্কিন ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনার সম্ভাব্য সুযোগ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি–ভিত্তিক উদ্ভাবন প্ল্যাটফর্ম প্লাগ অ্যান্ড প্লে। এ লক্ষ্যে বাংলাদেশ টেক সেন্টার ও এআই সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে ৫০ কোটি ডলারের বিনিয়োগ এখনো নিশ্চিত নয়; প্রাথমিকভাবে সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্পের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্লাগ অ্যান্ড প্লের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ সরকার ও প্লাগ অ্যান্ড প্লের মধ্যে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারকও সই হয়।বৈঠক শেষে গত রাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রথম আলোকে এ কথা জানান।রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রথম আলোকে বলেন, ‘যে যোগাযোগ আমাদের হয়েছে, তা এগিয়ে নিয়ে যেতে পারলে বাংলাদেশ লাভবান হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর