ডটস নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী উন্মোচন করেছে ওপেনএআই
ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ডটস’ উন্মোচন করেছে ওপেনএআই। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ ঘোষণা দেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান।
তবে নতুন এই এআই সহকারী এমন সময়ে আনা হলো, যখন এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড এবং নিরাপত্তাঝুঁকি নিয়ে ওপেনএআই নিজেই সমালোচনার মুখে রয়েছে।অনুষ্ঠানে ডটসকে সব সময় সক্রিয় থাকা এবং ব্যবহারকারীর হয়ে কাজ করতে সক্ষম এআই এজেন্ট হিসেবে তুলে ধরেন অল্টম্যান।
তাঁর ভাষায়, ‘আপনি যা ভাবতে পারেন, তার প্রায় সবকিছুই করতে পারবে ডটস।’ওপেনএআইয়ের তথ্যমতে, ব্যবহারকারীরা কোনো কাজের দায়িত্ব দেওয়ার পর সেটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে ডটস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।