advertisement
advertisement

‘হেড মাস্টার’ রোমেরোর ‘বিশেষ দিনে’ মিলে গেল পরিবারের ভবিষ্যদ্বাণী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১:০১ অপরাহ্ণ
‘হেড মাস্টার’ রোমেরোর ‘বিশেষ দিনে’ মিলে গেল পরিবারের ভবিষ্যদ্বাণী

গোলের পর সতীর্থের সঙ্গে রোমেরোর উদ্‌যাপন

advertisement

ছেলে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল কাতারে। রোসা গঞ্জালেস তখন থেকেই আর সাধারণ মা রইলেন না। হয়ে গেলেন বিশ্বকাপজয়ী সন্তানের মা!সেই মুহূর্ত কিংবা তারও একটু আগে থেকে জীবনটা বদলাতে শুরু করেছিল রোসার। এখন তো পুরোই পাল্টে গেছে। কর্দোবায় বাংলাদেশ সময় আজ সকাল ছয়টার প্রীতি ম্যাচ ঘিরেই যেমন—রোসার ছেলে ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক। সে জন্যই কিনা (স্থানীয় সময়) বুধবার সকাল থেকেই তাঁর কাছে ফোনের পর ফোন আসতে শুরু করে!

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিনে’র কাছে রোসা একটু অভিযোগের সুরেই বললেন, ‘সবাই মিলে একসঙ্গে বসে যে একটু সকালের নাশতা করব, সেই সুযোগটাও পাইনি!’রোসার তা পাওয়ারও কথা নয়। কর্দোবাবাসী তাঁদের ঘরের ছেলের দারুণ এক লগ্নে উচ্ছ্বাসে ভাসবে না! ভেসেছে বলেই তো ফোনে শুভেচ্ছা নিতে নিতে হয়তো একটু অরুচি ধরে গিয়েছিল রোসার। ওহ, অর্জনটাই তো বলা হলো না। রোসার ছেলের আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটাই ছিল প্রথম ম্যাচ।

আর রোসা দেখেছেন জন্মভূমি কর্দোবায় প্রথমবারের মতো আকাশি–সাদায় ছেলের প্রত্যাবর্তন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর