মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন মাঠপর্যায়ের কার্যালয় ও প্রতিষ্ঠানগুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) মাউশি থেকে এ–সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৩ বেসরকারি ও এক পাবলিক বিশ্ববিদ্যালয়নতুন বেতনকাঠামোয় মাউশির অধীনের কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এতে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে।
এর মধ্যে পদ বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস++-এর পে ফিক্সেশন সাবসিস্টেমে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।