advertisement
advertisement

‘শিক্ষাদানের কৌশলে বৈচিত্র্য এনে শিক্ষার্থীদের ধরে রাখুন’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
‘শিক্ষাদানের কৌশলে বৈচিত্র্য এনে শিক্ষার্থীদের ধরে রাখুন’

পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান।

advertisement

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ৩০ আগস্ট ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮১ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। এইবারের বিষয়টি ছিল — ‘শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা’।

উক্ত আয়োজন থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।প্রযুক্তি ও স্মার্টফোনের যুগে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ধরে রাখার জন্য শিক্ষকদের পড়ানোর পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আনা উচিত বলে মনে করেন?এ ক্ষেত্রে ডা. ফারজানা রহমান বলেন, এখনকার আধুনিক যুগে পুরানো ধাঁচের ঢালাও লেকচার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ধরে রাখা অসম্ভব। যেহেতু শিক্ষার্থীদের মনোযোগের সময়সীমা ৯ থেকে ১৫ মিনিটে নেমে এসেছে, তাই শিক্ষকদের পড়ানোর কৌশলে বৈচিত্র্য আনতে হবে।

যেমন-ইন্টারেক্টিভ লার্নিং: একমুখী শিক্ষার বদলে শ্রেণিকক্ষে প্রশ্নোত্তর পর্ব, দলগত কাজ এবং আলোচনার সুযোগ বেশি রাখা।ছোট ছোট পর্বে পাঠ ভাগ করা: একটানা দীর্ঘ সময় না পড়িয়ে ছোট ছোট পর্বে আলোচনা শেষ করা এবং মাঝে মনস্তাত্ত্বিক বিরতি দেওয়া।সংস্কৃতি ও খেলার সংযোগ: পড়াশোনার সাথে ভিজ্যুয়াল কনটেন্ট, ছোট নাটক, বা সংস্কৃতিচর্চাকে অন্তর্ভুক্ত করা যাতে তারা মোবাইল স্ক্রিনের মতো আনন্দ শ্রেণিকক্ষেই খুঁজে পায়।শিক্ষক যখন শিক্...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর