দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে ২০২০ সালের শুরুতে যাত্রা করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ইতিমধ্যে গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি তারা কার্যক্রমও সম্প্রসারণ করছে। মূলত ২০২১ সালের মার্চে ব্যাংকটির আনুষ্ঠানিক কাজ শুরু হয়। তখন থেকেই সুশাসন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রতিষ্ঠানটির বেশ অগ্রগতি আছে।
আমানত ও ঋণ বিতরণে সাফল্য অর্জনের পাশাপাশি ব্যাংকটি বর্তমানে দেশের আর্থিক খাতে ভালো অবস্থান ধরে রেখেছে। ব্যাংকটির আর্থিক অবস্থানের মধ্যে আমানত ও ঋণপ্রবাহে বেশ প্রবৃদ্ধি আছে। ২০২১ সালে ব্যাংকের আমানত ছিল ৪৪০ কোটি টাকা, যা মাত্র ৪ বছরের ব্যবধানে ২০২৫ সালে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬২ কোটি টাকায়।
একই সময়ে ঋণস্থিতি ২৪৩ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৮২৩ কোটি টাকায় পৌঁছেছে বলে জানায় ব্যাংকটি।ব্যাংকিং খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ (এনপিএল) সফলভাবে নিয়ন্ত্রণ করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।