advertisement
advertisement

তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু: কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু: কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু: কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী

advertisement
তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু: ত্রাণমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি: ১ অক্টোবর ২০২৬
কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের ব্যাপক পরিবর্তন ঘটবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরের শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর প্রভাব আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এখনো রয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।”

কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থান প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, জেলার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থাও বাড়বে।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর