কফি
ক্যাফে থেকে গলির টং—কফি এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একসময় দেশে অতিথি আপ্যায়ন বা আড্ডার প্রধান অনুষঙ্গ বলতে কেবলই ছিল এক কাপ ‘চা’। কিন্তু গত কয়েক বছরে সেই চেনা অভ্যাসে এক বড় ধরনের পরিবর্তন এসেছে। শহরের অভিজাত এলাকার থিমভিত্তিক ক্যাফে থেকে শুরু করে পাড়া–মহল্লার সাধারণ টংদোকান—সবখানেই এখন রাজত্ব করছে কফি।বাঙালিদের এই কফিমুখী হয়ে ওঠার পেছনে কিছু স্পষ্ট সামাজিক ও মানসিক কারণ রয়েছে।
নতুন প্রজন্মের কাছে ক্যাফে মানে শুধু কফি খাওয়া নয়; বরং এটি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা সময় কাটানোর একটি আধুনিক সামাজিক স্থান। কাজের পরিবেশে ফ্রিল্যান্সার, চাকরিজীবী বা শিক্ষার্থীদের জন্য ক্যাফেগুলো এখন ‘রিমোট অফিস’ বা পড়াশোনার জায়গায় পরিণত হয়েছে। এক কাপ কফি হাতে ল্যাপটপ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করার সংস্কৃতি দ্রুত ছড়াচ্ছে।
টংদোকানের ‘বাজেট–ফ্রেন্ডলি’ বিপণন কৌশলে এর প্রসার আরও বাড়ছে।দেশের কফি–সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় পরিবর্তন হলো, এটি এখন সাধারণ চায়ের দোকান বা গলির টংগুলোয়ও সহজে পাওয়া যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।