কিআড্ডা ১১৩
ভেবে বের করো তো, কিশোর আলোর সঙ্গে তোমার প্রথম পরিচয় কবে হয়েছিল? নিশ্চিতভাবেই সেটা ২০১৩ সালের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত সময়ের কোনো এক দিনে। স্কুল থেকে ফেরার পথে পত্রিকার দোকানে কিআর নতুন সংখ্যা দেখে থমকে দাঁড়িয়েছিলে। প্রচ্ছদটা ভালো লেগেছিল, কিনে ফেলেছিলে। কিংবা পরিবারের কেউ পড়ার জন্য এনে দিয়েছিল। প্রথমে হয়তো শুধু ছবি দেখেছিলে। পরে গল্প পড়তে পড়তে কিশোর আলো কখন যে তোমার পরিচিত হয়ে উঠেছে, তুমি নিজেও টের পাওনি।
আবার এমনও হতে পারে, কিশোর আলোর প্রথম সংখ্যা যখন বের হয়, তখন তুমি পৃথিবীতেই আসোনি। আজ তুমি কিআ পড়ছ, আর কিআর বয়স ১৩ বছর।একটি পত্রিকার জন্য ১৩ বছর কম সময় নয়। এই সময়ে কিশোর আলোর সঙ্গে বড় হয়েছে হাজার হাজার ছেলেমেয়ে। কেউ স্কুল পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে গেছে, কেউ চাকরি শুরু করেছে, কেউ দেশের বাইরে গেছে। কেউ লেখক হয়েছে, কেউ প্রকৌশলী, চিকিৎসক, গবেষক কিংবা উদ্যোক্তা। কেউ আবার এখনো নিজের পছন্দের কাজটা খুঁজছে।
তাদের সবার অভিজ্ঞতা এক নয়, কিন্তু কৈশোরের কোনো না কোনো জায়গায় কিশোর আলো থেকে গেছে।২০১৩ সালের অক্টোবরের সেই শুরু থেকে কিশোর আলো শুধু একটি মাসিক পত্রিকা হয়ে থাকেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।