অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল
জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলটি বহিষ্কার করলেও তিনি পদত্যাগ করেননি। বিপরীতে প্রধানমন্ত্রীর অবস্থানের কারণে বিএনপির একজন সংসদ সদস্য পদ হারিয়েছেন।
একই যাত্রায় দুটি রাজনৈতিক দল একই বিষয়কে ভিন্নভাবে চিহ্নিত করেছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার পদত্যাগপত্র দিয়েছেন।
এ নিয়ে বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ওই মন্তব্য করেন।অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সংরক্ষিত নারী আসনের একজন সদস্য তাঁকে পদত্যাগ করতে বলার মাধ্যমে এই বার্তাটিই তিনি (প্রধানমন্ত্রী) দিতে চেয়েছেন যে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে, কারও বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, তাঁর দেওয়া কোনো পদপদবিও তিনি কেড়ে নিতে কুণ্ঠাবোধ করবেন না।’অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি রাষ্ট্রক্ষমতার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সব সময় একটা অভিযোগ তাঁদের বিরুদ্ধে যে তাঁরা যেকোনো অপরাধকে ঢাকার চেষ্টা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।