হাজারীবাগ
রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে এক কেব্ল ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম সালেক খান (৩৫)। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। সালেক খান পশ্চিম ধানমন্ডিতে থাকতেন। তাঁর বাবার নাম ইদ্রিস খান।
সালেক খানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সালেক খান জাফরাবাদ এলাকায় কেব্ল ব্যবসা করতেন। এ নিয়ে সেখানের একটি ভবনের দারোয়ানের সঙ্গে মাঝেমধ্যে তাঁর কথা–কাটাকাটি হতো।
বৃহস্পতিবারও ওই ভবনে ঢুকতে গেলে দারোয়ানের সঙ্গে তাঁর হাতাহাতি হয়।পুলিশের এই কর্মকর্তা জানান, হাতাহাতির পর সালেক খান চার-পাঁচজনকে ফোন করে সেখানে ডেকে নিয়ে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।